‌উন্নয়নের ভেলকিবাজীতে দেশ এখন মৃত্যু উপত্যকা: রিজভী

আরটিভি নিউজ

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ , ০৬:২০ পিএম


রুহুল কবির রিজভী
ফাইল ছবি

সরকারের উন্নয়নের ভেলকিবাজীতে বাংলাদেশ এখন মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বিজ্ঞাপন

শনিবার (২৭ এপ্রিল) শান্তিনগর এলাকায় পথচারী ও রিকশা শ্রমিকদের মধ্যে বোতলজাত পানি ও স্যালাইন বিতরণকালে তিনি এ মন্তব্য করেন।

রুহুল কবির রিজভী বলেন, ‘ অপরিকল্পিত নগরায়নের জন্য গাছপালা কেটে, নদী-নালা, খাল ভরাট করে এবং তাপবিদ্যুৎ ও কয়লা বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করে মানুষের জীবনকে সংকটে ফেলে দিয়েছে সরকার। সারা দেশে চলমান তীব্র দাবদাহের জন্য দায়ী সরকার।’

বিজ্ঞাপন

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘সামান্য লোভ বা চাপে সরকারের পক্ষ হয়ে নির্বাচনে যাবেন না। দেশের মানুষ এ সরকারের অধীনে নির্বাচনে যায়নি, যাবেও না। তাই দেশের স্বার্থে ও মানুষের অধিকার আদায়ে নির্বাচন বর্জন করুন।’

রুহুল কবির রিজভী বলেন, ‘বিএনপির নেতারা সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সরে দাঁড়ালে তাদের বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হবে। এখনও সুযোগ আছে যারা নির্বাচন থেকে সরে দাঁড়াবে দল তাদের বিষয়ে বিবেচনা করবে।’

বিজ্ঞাপন

এ সময় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, সহ সম্পাদক মাহমুদুর রহমান সুমন, আবুল কালাম আজাদ, আব্দুর রহিম, যুবদলের এজমল হোসেন পাইলট, মেহেবুব মাসুম শান্ত, ওমর ফারুক কায়সারসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission